Logo
প্রিন্টের তারিখ: 23 July 2026 | প্রকাশের তারিখ: Jul 23, 2026

সংবাদ শিরোনাম : উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে মজিবর রহমান লেবুর গণসংযোগ ও মতবিনিময় সভা

উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে মজিবর রহমান লেবুর গণসংযোগ ও মতবিনিময় সভা
মুকুল হোসেন, সিরাজগঞ্জ জেলা।

আসন্ন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা জোরদার করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ মো. মজিবর রহমান লেবু। এ উপলক্ষে গতকাল শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম সাত্তার। সভা পরিচালনা করেন মো. মোজ্জামেল হক ও আবু হাসান মণ্ডল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মজিবর রহমান লেবু বলেন, রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকার একটি বড় অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙন রোধে এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এবং স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজার সহযোগিতায় স্থায়ী বাঁধ নির্মাণে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।

এ সময় বক্তব্য দেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাসেম, অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান দুদু খান, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, রেজাউল রোকনি, হায়দার আলী, সুলতান মাহমুদ, খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান চেয়ারম্যান, মো. রফিকুল ইসলাম, রতনকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুসাইন মোহাম্মদ মানিক এবং মো. সামিদুল হাসান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. লালন মিয়া, গোলাম মওলা, মজিবুর রহমান, বাদল মণ্ডল, বখতিয়ার ফিরোজ, লুতফর ভূঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা,অনুষ্ঠান শেষে বিদ্যালয় ফলজ বৃক্ষ রোপন করা হয় এবং তবারক বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF